এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের শুভ সূচনা। আফগানিস্তানকে হারিয়ে আসরের যাত্রা শুরু টাইগার যুবাদের। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আসরে নেমেছে বাংলাদেশ। আজ প্রথম ম্যাচে হারায় আফগানিস্তানকে। আজ শনিবার দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৩ রান তোলে আফগান যুবারা। দলের…
